নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা
Date: June 16, 2023নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা।
প্রশ্নঃ ১। নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ কবে প্রকাশিত হবে?
উত্তরঃ এখনো তারিখ দেই নাই।
প্রশ্নঃ ২। পরীক্ষা কবে হবে?
উত্তরঃ ০৪ মে ২০২৪ (শনিবার সকাল ১০.০০-১১.০০ ঘটিকা পর্যন্ত) ।
প্রশ্নঃ ৩। আচ্ছা, ডিপ্লোমা; বিএসসি; মিডওয়াইফারি পরীক্ষা কি এক সাথে বা একই দিনে হয়?
উত্তরঃ যেহেতু মেডিকেলের মত গুচ্ছ পদ্ধতিতে নার্সিং ভর্তি পরীক্ষা একই দিনে, একই সময়ে, একযোগে এবং একই প্রশ্নে অনুষ্ঠিত হয়। তাই বিএসসি, ডিপ্লোমা ও মিডওয়াইফারি পরীক্ষা একই দিনে, একই সময়ে অনুষ্ঠিত হয়। তাই, যে কোনো একটিতে পরীক্ষা দিতে পারবেন।
প্রশ্নঃ ৪। প্রশ্ন কি একই হয় এবং কেমন হয়?
উত্তরঃ বিএসসি, ডিপ্লোমা ও মিডওয়াইফারির প্রশ্ন আলাদা আলাদা হয়। পরীক্ষার্থী যেই কেন্দ্রেই পরীক্ষা দেয় না কেনো বাংলাদেশের সকল কেন্দ্রে বিএসসিদের প্রশ্ন একই, সকল কেন্দ্রে ডিপ্লোমাদের এবং মিডওয়াইফারিদের প্রশ্ন একই। আর প্রশ্ন খুব সহজ বা কঠিন হয় না। মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে তুলনামূলক ভাবে সহজ হয়।

Leave a Reply