স্বাগতম ডাঃ তাহের ডাঃ লিনা নার্সিং ইনষ্টিটিউট

নার্স এর কাজ কি? সরকারী, বেসরকারি, যোগ্যতা এবং পদোন্নতি

Date: June 16, 2023

নার্স শব্দের অর্থ সেবিকা বা সেবক।

নার্সিং ইংরেজি- Nursing এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এ পেশার মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিকভাবে কোন রোগী বা ব্যক্তির স্বাস্থ্য পুণরুদ্ধার এবং জীবনযাত্রার গুরুত্বতা তুলে ধরা হয়। এ পেশার সাথে সম্পৃক্ত, দক্ষ কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত। প্রধানতঃ নারীরাই নার্সিং পেশার সাথে জড়িত থাকেন। তবে এখন অনেক পূরুষ ও এই পেষার সাথে যুক্ত হচ্ছেন।

নার্স হচ্ছে এক জন প্রশিক্ষিত মানুষ যিনি কোনো দেশ বা সংস্থার নিকট সার্টিফিকেট পেয়ে মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। হসপিটালে প্রতিদিন ৬ থেকে ১২ ঘন্টা নার্সদের ডিউটি করতে হয়। বাংলাদেশ নার্সের অনেক চাহিদা আছে। যে পরিমাণ নার্স আছে সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিমাণের তুলনায় একান্তই নগণ্য।

চিকিৎসকের সহকারী হিসেবে একজন নার্স রোগীর চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার কাজ করে থাকেন। যারা সেবামূলক পেশায় যেতে চান, তাদের জন্য নার্সিং একটি আকর্ষণীয় পেশা হতে পারে। দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি ক্লিনিকে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। সরকারের সেবা পরিদপ্তর প্রতি বছর প্রচুর নার্স নিয়োগ দিয়ে থাকে। সম্মানের পাশাপাশি এ পেশায় রয়েছে আকর্ষণীয় উপার্জনের সুযোগ।

নার্সিং পড়ার নুন্যতম শিক্ষাগত যোগ্যতা কি

নার্সিং কোর্সে আবেদন করতে হলে আপনাকে দেশের যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA 2.25 এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA 2.50 পেয়ে পাস হতে হবে।

সাধারণত সরকারি প্রতিষ্ঠানগুলোতে নার্স নিয়োগ করে বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তর। তাই নিয়োগ পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোন সরকারি-বেসরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইন্সটিটিউট থেকে Diploma in Nursing বা BSC in Nursing কোর্স সম্পন্ন করতে হবে।উক্ত কোর্স সম্পন্ন করে যে কেউ নার্সিং পদের জন্য আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতাঃ

বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোন সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করে যে কেউ নার্সিং পদের জন্য আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানভেদে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে পরে নার্সদের আরো দক্ষ করে তোলা হয়।

সরকারি নার্সিং এ আবেদনের ন্যূনতম যোগ্যতা কি?

১. ডিপ্লোমা ইন মিডওয়াইফারি- এস,এস,সি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ (Grade Point Average) ২.৫০ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ (Grade Point Average) ২.৫০ প্রাপ্ত মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

২.  ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং(বিএসসি ইন নার্সিং)– বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান বিষয়ে পাসসহ এইচ এস সি বা সমমানের পাস । এসএস সি বা সমমান এবং এইচ এস সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর যোগফল ন্যূনতম ৬.০০ থাকতে হবে।  কোন অবস্থাতেই এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) ২.৫০ এর নিচে গ্রহণ যোগ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডাঃ তাহের-ডাঃ লিনা নার্সিং ইনস্টিটিউট, মেহেরপুর ২০২৪

কারিগরি সহায়তা: